× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী

রংপুর অফিস

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ২১:১১ পিএম

গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় রংপুরে উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় রংপুরে উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় রংপুরে উদ্ধার করেছে পুলিশ।

নগরীর মডার্ন মোড় এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশ থেকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়।

আজিজার রহমান সাদুল্লাপুর উপজেলার ঘেগারবাজার খোদা বকস গ্রামের রজ্জব উদ্দিন মন্ডলের ছেলে।

উদ্ধার করার পর তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় নেওয়া হয়। বর্তমানে তিনি থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ত্রুটির কারণে আজিজার রহমানের মনোনয়নপত্র বাতিল হয়।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে মনোনয়ন ফিরে পাওয়ার পর শুক্রবার ঢাকার একটি বাসে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন তিনি।

ওসি জানান, পথে সিরাজগঞ্জ এলাকায় আজিজার রহমান ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়তে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে বাসটি রংপুরের মডার্ন মোড় এলাকায় পৌঁছালে ‘অজ্ঞান পার্টি’র সদস্যরা তাকে গাড়ি থেকে নামিয়ে দেন এবং মোবাইল-টাকা নিয়ে নেয়।

স্থানীয় লোকজন মহাসড়কের পাশে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ তাকে উদ্ধার করে তাজহাট থানায় নিয়ে আসে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান ওসি আতাউর রহমান।

পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কীভাবে তিনি অজ্ঞান হয়েছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা