× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কদমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ০১:১৭ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শাহাবুদ্দিন কদমতলী এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙারির ব্যবসা করতেন। মঙ্গলবার রাতেও কাজ শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। ততক্ষণে তার মৃত্যু হয়।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শাফায়েত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা