× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে দুর্বৃত্তদের গুলিতে পৌর বিএনপি নেতা নিহত

যশোর প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ২১:৩১ পিএম

পৌর বিএনপি নেতা আলমগীর হোসেন

পৌর বিএনপি নেতা আলমগীর হোসেন

যশোরে আলমগীর হোসেন (৫৫) নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

জেলা শহরের শংকরপুর ইসহাক সড়কে শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই এলাকারই বাসিন্দা এবং তিনি যশোর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ছিলেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

ওসি বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকান্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং দুর্বৃত্তদের সনাক্ত করে তাদের গ্রেপ্তার অভিযান চালানো হবে।’

স্থানীয়দের বরাতে তিনি জানান, সন্ধ্যায় শংকরপুর ইসহাক সড়কে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আলমগীর হোসেনকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম জানান, দুর্বৃত্তদের গুলিতে আমাদের নেতা আলমগীর হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ছুটে গেছেন। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা