চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম
ফাঁকা পড়ে আছে গোয়ালঘর। প্রবা ফটো
কুমিল্লার চৌদ্দগ্রামে এক রাতে পৃথক দুটি বাড়ি থেকে মোট ১০ টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে অভিযাগ উঠেছে।
উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের দেলু ভুঁইয়া ও আবদুর রহমান বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারদ্বয় জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খাওয়া শেষে গোয়ালঘরে তালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোররাতে সংঘবদ্ধ চোরচক্র গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে যায়।
দেলু ভুঁইয়া জানান, সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখে হতভম্ব হয়ে যাই। ছোটবড় মিলে আমার মোট ৭টি গরু চুরি হয়েছে।
এ বিষয়ে আবদুর রহমান বলেন, সড়কের পাশে হওয়ায় চোরচক্র পিকআপযোগে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। আমার মোট তিনটি গরু নিয়ে গেছে তারা।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ মো. কাউছার বলেন, গরু চুরির বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।