× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাঁকা বাড়ি পেয়ে আমতলীতে চুরি, স্বর্ণালংকার লুট

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৩ পিএম

আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণ চুরি করেছে চোরচক্র। প্রবা ফটো

আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণ চুরি করেছে চোরচক্র। প্রবা ফটো

বরগুনার আমতলী পৌর শহরের খোন্তাকাটা মাজার রোড এলাকায় অবস্থিত বিআরডিবি অফিসের পরিদর্শক মো. রেজাউল কবির খোকনের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ওই বাসা থেকে তিন শিক্ষিকা বোনের প্রায় ২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ ডিসেম্বর)  দিবাগত রাতে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে জানা গেছে, আমতলী উপজেলা বিআরডিবি অফিসের পরিদর্শক মো. রেজাউল কবির খোকন ও তার স্ত্রী ইয়াসমিন চিকিৎসার উদ্দেশ্যে গত বুধবার ((১৭ ডিসেম্বর)) বরিশাল যান। এ কারণে গত তিন দিন ধরে বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে গতকাল রাতের কোনো এক সময় চোরচক্র বাড়ির খেচিগেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের মূল ফটক, একটি কক্ষ ও আলমারি ভেঙে ইয়াসমিন, সীমা ও আফরোজা—এই তিন শিক্ষিকা বোনের প্রায় ২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

ইয়াসমিন ও সীমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং আফরোজা এম. বালিয়াতলী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক। 

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বাড়িতে ফিরে এসে এসব দেখতে পেয়ে রেজাউল কবির খোকন তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে মো. রেজাউল কবির খোকন বলেন, চিকিৎসার জন্য পরিবারের সবাই বরিশাল গিয়েছিলাম। শনিবার দুপুরে বাড়িতে এসে দেখি খেচিগেটসহ দুটি দরজা ও আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করি।  এরপর বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা