× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২

নোয়াখালীতে দুই দিনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৯ পিএম

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২ অভিযান পরিচালনা করেছে পুলিশ। প্রবা ফটো

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২ অভিযান পরিচালনা করেছে পুলিশ। প্রবা ফটো

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুই দিনে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— সোনাইমুড়ী থানায় ২ জন, সেনবাগ থানায় ১ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৩ জন, সুধারাম মডেল থানায় ২ জন, কবিরহাট থানায় ২ জন, কোম্পানীগঞ্জ থানায় ২ জন, চরজব্বর থানায় ২ জন এবং হাতিয়া থানায় ২ জন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এসব অভিযান দেশের বিভিন্ন জেলায় চলমান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ। আজ দুপুর পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ হিসেবে সেনবাগ থানা এলাকায় গত ৪৮ ঘণ্টায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন পাটোয়ারী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী বলেন, গত ৪৮ ঘণ্টায় আওয়ামী লীগের সক্রিয় তিনজন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলায় আরও আটজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, গত ৪৮ ঘণ্টায় আওয়ামী লীগের দুইজন সক্রিয় কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান চলমান রয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ হিসেবে গত ৪৮ ঘণ্টায় হাতিয়া থানা এলাকায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিনই এমন অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা