× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনা নদীতে অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৫:২৮ পিএম

অভিযানকালে ব্যবহৃত অবৈধ সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়। প্রবা ফটো

অভিযানকালে ব্যবহৃত অবৈধ সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়। প্রবা ফটো

চাঁদপুরর মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে মাছের পোনা নিধন ও ক্ষতিকর জাল ব্যবহার রোধে  বিশেষ অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার এখলাশপুর, বাহাদুরপুর, বোরচর ও সটাকী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত ২টি পাঙ্গাসের পোনা ধরার চাঁই, ২টি বেহুন্দী জাল, ৪টি গছি জাল এবং ১০টি চায়না দুয়ারি চাঁই জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর আউটপোস্টেরর কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হক।

জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, মেঘনা নদীতে মাছের প্রাকৃতিক প্রজনন ও মজুদ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল ও পোনা নিধনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জেলেদের সচেতন করতেও কার্যক্রম জোরদার করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা