× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলের এলেঙ্গায় ভেজাল জিরা, ২ লাখ টাকা জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৪ পিএম

এলেঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। প্রবা ফটো

এলেঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। প্রবা ফটো

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় ভেজাল জিরা বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ রোড সংলগ্ন এলাকায় টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে ভেজাল জিরা বিক্রির প্রমাণ পাওয়ায় ‘মালেক এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক বারেক মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ভেজাল ও নিম্নমানের পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা