× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুন্ডির ১৭ লাখ টাকাসহ দুই ভারতীয় নারী আটক

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:০১ পিএম

আটককৃত ভারতীয় দুই নারী। প্রবা ফটো

আটককৃত ভারতীয় দুই নারী। প্রবা ফটো

বেনাপোল চেকপোস্ট কাস্টমসে হুন্ডির ১৭ লাখ টাকাসহ পাসপোর্টধারী ভারতীয় দুই নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (১৫ (ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

এর আগে রবিবার (১৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তাদের টাকাসহ তাদের আটক করে।

আটক দুই নারী হলেন-ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার রায়পুর গ্রামের আনন্দ বৈদ্যর স্ত্রী রিনা বৈদ্য (৩৭) ও  একই এলাকার মৃত সানোয়ার শাহাজীর স্ত্রী মুক্তি শাহাজি (৫৪)।

কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, রবিবার  ভারত থেকে পাসপোর্টধারী দুই নারী বাংলাদেশে প্রবেশের পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কস্টমস স্ক্যানিং তল্লাশি কেন্দ্রে  তাদের ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি ১৭ লাখ টাকা জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় দুই নারী জানায়, তারা এক হাজার টাকার বিনিময়ে ওই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দ করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা