× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবরস্থানে নিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যান চালক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:১৩ পিএম

কবরস্থানে নিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যান চালক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকির হোসেন (৩৬) নামে এক ভ্যানচালককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়েটার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। আটক সাকির হোসেন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের জাফের আলীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবার সূত্রে জানা গেছে,  ওই ছাত্রী উপজেলার ঝাউদিয়া এলাকার একটি নূরানী হাফেজীয়া মাদ্রাসার আবাসিক ছাত্রী। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে ওই ছাত্রী সাকির হোসেনের ভ্যানযোগে মাদ্রাসায় যাচ্ছিল।

পথের মধ্যে তাকে একা পেয়ে ভ্যান থেকে নামিয়ে ঝাউদিয়া এলাকার একটি কবরস্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ভ্যানচালক সাকির । পরে ধর্ষণের এ ঘটনা কাউকে না বলার জন্য বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসায় রেখে আসে সাকির।

ঘটনার পর ভয়ে প্রথমে কাউকে কিছু না জানালেও মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে ঘটনা জানায় ওই ছাত্রী।

ঘটনা জানার পর শনিবার রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণ অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর পুলিশ রবিবার দুপুরে অভিযুক্ত ভ্যানচালক সাকির হোসেনকে আটক করে থানা হেফাজতে নেয়।

এ ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে একজন ভ্যানচালককে আটক করা হয়েছেভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা