× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে তিন ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৭ পিএম

ইটভাটাগুলোতে তৈরি করা কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। প্রবা ফটো

ইটভাটাগুলোতে তৈরি করা কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। প্রবা ফটো

শেরপুরে তিনটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটাগুলো থেকে মোট আট লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং নিলুফা ইয়াছমিন মিতুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম।

অভিযানে সদরের বাজিতখিলা ইউনিয়নর তাতালপুরের মনকান্দা এলাকার মেসার্স এম আর এইচ ব্রিকস-১ কে দুই লাখ টাকা, মেসার্স এম আর এইচ জিগজ্যাগ ব্রিকস-২ কে আড়াই লাখ টাকা এবং মেসার্স এম আর এইচ জিগজ্যাগ ব্রিকস-৩ কে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি  তৈরি করা কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে।

অভিযানের সময় সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা।

এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা