× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারাদেশে বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার দেড় হাজার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ০০:১৮ এএম

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫০৬ জন। ছবি : প্রতীকী

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫০৬ জন। ছবি : প্রতীকী

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত ও মামলার আসামি  ৯৬৯ জন। বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৫৩৭ জনকে।

তিনি আরও জানান, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি ওয়ান শ্যুটার গান, একটি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, একটি মরিচাপড়া তাজা কার্তুজ, চারটি গুলির খোসা, চারটি কার্তুজ, দুটি হাতবোমা ও একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা