× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোমনায় অটোরিকশা চালককে গলাকেটে হত্যা

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪ পিএম

হোমনা থানা। ছবি: সংগৃহীত

হোমনা থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় শান্ত চন্দ্র দাস (১৮) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে হোমনা পৌরসভার কারারকান্দি বাহের খোলা এলাকার একটি ভুট্টা জমি থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শান্ত বিজয়নগর গ্রামের গ্রামপুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।

শান্তের বাবা অরুণ চন্দ্র দাস জানান, শান্ত অটোরিকশা চালিয়ে পরিবারকে সাহায্য করতেন। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে বলে তাদের ধারণা। তিনি তার ছেলের উপযুক্ত বিচার দাবি করেন।

নিহতের বড় ভাই অন্তু চন্দ্র দাস বলেন, শান্ত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত আটটার দিকে তার মোবাইল বন্ধ পেয়ে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে থানায় গিয়ে জানতে পারেন কারারকান্দিতে একটি গলাকাটা মরদেহ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে মরদেহ দেখে শান্তকে শনাক্ত করেন। তিনি বলেন, আমার ভাইকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ও বিস্তারিত তদন্তে প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা