× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে মাদক ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৯ পিএম

চরফ্যাশনে মাদক ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

‎ভোলার চরফ্যাশনে ছয় পিস ইয়াবা টেবলেটসহ মো. রুবেল পাটোয়ারী (৪০) এবং চাঁদাবাজি মামলায় মো. মনির খলিফা (৪৫) ও তার ভাই সোহেল খলিফাকে  (৩৫) গ্রেপ্তার করে দক্ষিণ আইচা থানা পুলিশ। 

‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরমানিকা ইউনিয়ন পুরান বাজার এলাকা থেকে মনির খলিফা ও সোহেল খলিফাকে গ্রেপ্তার করা হয়। এর আগের বুধবার রাত ১২ টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের পাশ থেকে ইয়াবাসহ মো. রুবেল পাটোয়ারীকে আটক করা হয়। ‎
‎গ্রেপ্তার মনির খলিফা ও সোহেল খলিফা উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বার খলিফার ছেলে, এবং রুবেল পাটোয়ারী একই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু হাসেম পাটোয়ারীর ছেলে।
‎বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টাকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির।
তিনি বলেন, ‘দক্ষিণ আইচা থানায় চাঁদাবাজির মামলায় মনির খলিফা ও তার ছোট ভাই সোহেল খলিফাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বুধবার রাত ১২ টার দিকে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে মেইন সড়কে অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল পাটোয়ারীকে আটক করা হয়। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।,
অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা