× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপত্তিকর ছবি ছড়িয়ে বিএনপি প্রার্থীর কাছে কোটি টাকার ওপর চাঁদা দাবি!

বগুড়া অফিস

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৪ পিএম

বিএনপি দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপি দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন। ছবি : সংগৃহীত

এআই প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের বিএনপি দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের কাছ থেকে সোয়া কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সোমবার (৮ ডিসেম্বর) রাতে মোশারফ হোসেনের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, সোমবার সকালে একটি বিদেশি অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মোশারফ হোসেনের কাছে বার্তা পাঠিয়ে সোয়া কোটি টাকা দাবি করা হয়। সেখানে এআই প্রযুক্তি ব্যবহারে এক নারীর সঙ্গে তার আপত্তিকর ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বলা হয়, টাকা না দিলে ছবি প্রকাশ করে সামাজিকভাবে হেয় করা হবে তাকে।

মোশারফ হোসেন বর্তমানে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ঘটনা সম্পর্কে মোশারফ হোসেন বলেন, ধানের শীষের পক্ষে ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে একটি মহল ভীত হয়ে পড়েছে।  এআই ব্যবহার করে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে আমার কাছে চাঁদা দাবি করছে। আমাকে সামাজিকভাবে হেয় করা ও ভোটারদের বিভ্রান্ত করতেই এসব ষড়যন্ত্র চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা