× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়দা দিয়ে নকল ঔষধ তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৭:০৬ পিএম

জব্দকৃত নকল ঔষুধ ও সরঞ্জাম। প্রবা ফটো

জব্দকৃত নকল ঔষুধ ও সরঞ্জাম। প্রবা ফটো

ময়দা দিয়ে নকল ঔষধ তৈরি করার দায়ে নীলফামারীর কিশোরগঞ্জে রব্বানী ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কচুকাটা ইউনিয়নের  বাজেডুমরিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।  আনসার ব্যাটালিয়নের একটি দল এই অভিযানে সহযোগিতা করে।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, রব্বানী দীর্ঘদিন ধরে ময়দা দিয়ে বিভিন্ন নামি দামি কোম্পানির নামে নকল ওষুধ তৈরি করে বাজারজাত করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওষুধ তৈরিতে ব্যবহৃত মেশিন ও সরঞ্জাম জব্দ করা হয়। এসময় প্রায় পাঁচ লাখ টাকার নকল ওষুধ ও অনিরাপদ খাদ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল হক বলেন, জব্দ করা অনিরাপদ খাদ্য এবং ঔষধ ধ্বংস করা হয়েছে। সেইসঙ্গে ভোক্তা অধিকার আইনে রব্বানীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মিতা রায় বলেন, রব্বানী ইসলাম তার বাড়িতে ময়দা দিয়ে বিভিন্ন ধরনের নকল ওষুধ তৈরি করে বাজারজাত করতেন। অভিযানে এসব নকল ওষুধ ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা