× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:২১ পিএম

আটককৃত তক্ষক পাচারকারী। প্রবা ফটো

আটককৃত তক্ষক পাচারকারী। প্রবা ফটো

বাগেরহাটের মোংলায় বিরল প্রজাতির তক্ষকসহ মো. খোকন হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা। শনিবার (০৬ ডিসেম্বর) বিকালে মোংলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক খোকন হোসেন মোংলার সেলিম হোসেনের ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক পাচারকারীকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তক্ষকসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা