× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢামেকে শিশু পাচারকারী দুই বোন আটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ২০:৫৫ পিএম

ঢামেকে শিশু পাচারকারী দুই বোন আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশু পাচারকালে দুই নারীকে আটক করেছে আনসার সদস্যেরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢামেক হাসপাতালে ১০৬ নম্বর ওয়ার্ডে সামনে থেকে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, মোছাঃ নাহার বেগম (৪৭) ও মোছাঃ হাসিনা বেগম (৩৮)। তারা সম্পর্কে দুই বোন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আলমগীর হোসেন বলেন, ১০৬ নম্বর ওয়ার্ডে দুইজন নারী একজন ছেলে শিশুকে নিয়ে যাওয়ার সময় ডিউটিরত আনসার সদস্যরা তাদের বাঁধা দেয়। পরে তাদের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকা নাহার নামে একটি মেডিকেল সেন্টারের মালিক নাহার ও তার বোন হাসিনা ৫০,০০০ হাজার টাকার বিনিময়ে ওই শিশুটিকে অন্য জায়গায় নিয়ে বিক্রি করার পরিকল্পনা করছিল। তারা কমিলা বেগম নামের এক নারীর সাথে ৫০ হাজার টাকা চুক্তি করে ও সুকৌশলে বাচ্চাটাকে নিয়ে হাসপাতাল থেকে যাওয়ার সময় আমাদের হাতে ধরা পড়ে।

আলমগীর হোসেন আরও জানান, আটক দুই নারী জানিয়েছেন, তারা বিভিন্ন সময় অসহায় নারীদের টাকার প্রলোভন দেখিয়ে তাদের বাচ্চাকে অন্যত্র বিক্রি করে দেয়। তারা শিশু পাচার ও শিশু ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

এর আগে, গত ২৯ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তান প্রসব করেন কমিলা বেগম।

তবে আটককৃত নাহারের ছেলে ফাহিম জানায়, শিশুটির মা কামিলা অসহায় গরীব। আমরা তাকে বাসায় রেখে তার দেখাশোনা করাই। চিকিৎসক জানিয়েছিলেন তার জরায়ুতে একটি সিস্ট হয়েছিল এবং পরে অসুস্থ হয়ে পড়লে তাকে আমরা ঢাকা মেডিকেলে ভর্তি করি। আমার মা ও খালা শিশু পাচারকারীর চক্রের সদস্য নয়। ওই মহিলাকে সাহায্য করতে এসেই আমার মা ও আমার খালাকে  ফাঁসানো হয়েছে। টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় নাহার মেডিকেল সেন্টার নামে তাদের একটি হাসপাতাল রয়েছে বলেও জানান ফাহিম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা