× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৬:২৪ পিএম

বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ১

ভুয়া ওয়েবসাইট খুলে বিশ্বব্যাংকের নাম ও পরিচয় ব্যবহার করে অনলাইনেকম সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছিল একটি আন্তর্জাতিক প্রতারক চক্র। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট প্রতারক চক্রের এক সদস্য সোহাগ হোসেনকে গ্রেপ্তার করেছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরের সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার সোহাগের বাড়ি লক্ষ্মীপুর। তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত।

প্রতারক চক্রের সদস্যরা সাধারণ জনগণের সাথে প্রথমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিজেদেরকে বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচির প্রতিনিধি পরিচয় দেয়। তারপর নিজেদেরকে “লোন অফিসার, এমএসএস ইউনিট, কার্ড ডিভিশন, হেড অফিস, ঢাকা, World Bank" পদবিতে  পরিচয় দিয়ে ২% সুদে ১০ লাখ টাকা ঋণ অনুমোদনের প্রলোভন দেখায়। পরবর্তীতৈ প্রতারকরা ভিকটিমদেরকে "https://bdworldloanprojectcw.com" নামের একটি ভুয়া ব্যাংকিং ওয়েবসাইটের লিংক পাঠিয়ে সেখানে আবেদন করতে বলে এবং বিভিন্ন চার্জ, ভ্যাট, ইন্সুরেন্স ও প্রক্রিয়াকরণ ফি বাবদ একাধিকবার টাকা পাঠাতে বাধ্য করে।

এভাবেই বিকাশ ও নগদসহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ২ লাখ ৪৭ হাজার ৪৪৮ টাকা ধাপে ধাপে প্রদান করে প্রতারণার শিকার হয়ে একজন ভুক্তোভোগী মামলা করেন। 

মামলাটির তদন্তভার গ্রহন করে সাইবার পুলিশ সেন্টারের সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে বাংলাদেশে অবস্থানরত মূল সক্রিয় সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেনকে শনাক্ত করে। পরে বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুরে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫টি মোবাইল ফোন, একাধিক বিকাশ ও নগদ এজেন্ট অ্যাকাউন্ট, এবং ব্যক্তিগত তথ্যসহ মোট ৯টি মোবাইল নম্বর ও অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডি জানিয়েছে, সোহাগ একটি আন্তর্জাতিক ‘বিনিয়োগ ও ঋণ প্রতারণা’ চক্রের সদস্য। চক্রটির মূল হোতা বিদেশে অবস্থান করছে। বিশ্বব্যাংক, আইএফএডি ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার নাম-লোগো ব্যবহার করে বহু মানুষের কাছ থেকে অনলাইনে অর্থ আত্মসাৎ করে আসছিল তারা।

সোহাগ চক্রটির ব্যবহৃত বিভিন্ন এমএফএস অ্যাকাউন্ট পরিচালনা, টেলিকম সিম সংগ্রহ এবং অবৈধ আর্থিক লেনদেন সমন্বয়ের দায়িত্বে ছিলেন। প্রতারণার মাধ্যমে আয় হওয়া টাকা তিনি বিদেশে থাকা সদস্যদের কাছে পাঠাতেন।

সাইবার পুলিশ সেন্টার সূত্র জানায়, একই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন। বিভিন্ন ইউনিটে এ ধরনের একাধিক মামলা রুজু হয়েছে। এসব মামলায় সোহাগসহ আন্তর্জাতিক চক্রটির অন্য সদস্যদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

চক্রটির বিদেশি সদস্য, ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট, ভুয়া ওয়েবসাইট, লেনদেনের পথ এবং সব ভুক্তভোগীর পরিচয় শনাক্তে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

কোনো সরকারি প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সংস্থা কখনোই ফেসবুক বা সন্দেহজনক ওয়েবসাইটের মাধ্যমে ঋণ প্রদান করে না। ফি, ট্যাক্স, চার্জ বা ভেরিফিকেশন কস্ট-এর নামে টাকা চাইলে সেটি প্রতারণা—সিআইডির পক্ষ থেকে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

অনলাইন প্রতারণা বা সন্দেহজনক কার্যক্রম দেখলে দ্রুত সাইবার পুলিশ সেন্টার, সিআইডি-তে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা