প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৫:০৮ পিএম
গত শনিবারে (২৯ নভেম্বর) জিএমপি’র কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকা থেকে ১৯ বছর যাবৎ পলাতক সাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার। এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত আসামীর নাম রব্বানী (৪৫)।
আসামী রব্বানী (৪৫) এর বিরুদ্ধে পেনাল কোড আইনের ৩৭৯ ধারা এবং তৎসহ রেলওয়ে আইনের ১২৬ ধারায় দায়েরকৃত একটি মামলার ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং পেনাল কোড আইনের ৩৭৯ ধারায় ০৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০/- টাকা অর্থদন্ড, অনাদায়ে ০৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদানপূর্বক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়।
গ্রেপ্তার ও সাজা এড়াতে আসামী দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। গ্রেপ্তাকৃত আসামীকে জিএমপি’র কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।