× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় ১ ঘণ্টার ব্যবধানে ৪ খুন

খুলনা অফিস

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২২:০৫ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ২২:৪৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আইজিপির খুলনা সফরের ২৪ ঘণ্টার মধ্যে ৪ খুন সংগঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনার সোনাডাঙ্গা করীমনগর এলাকায় আলাউদ্দিন মৃধাকে (৩৫) গুলি ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পরে নগরীর লবনচরা থানার জিন্নাপাড়া এলাকায় বাড়িতে ঢুকে দুই নাতিসহ নানীকে গলা কেটে হত্যা করে দুষ্কৃতিকারী।

আলাউদ্দিন মৃধার স্ত্রী নার্গিস জানান, সন্ধ্যা ৭টার দিকে করীমনগর এলাকার সৈয়দ আলী হোসেন প্রাইমারী স্কুলের পাশে ভাড়া বাসায় ঘরের সামনে বসে ছিলেন আলাউদ্দিন। পূর্ব শত্রুতার জেরে একরাম, মিন্টু, ইয়াসিনসহ ছয়জন তিনটি মোটরসাইকেলে এসে প্রথমে তাকে গুলি, পরে বুকের উপর পা দিয়ে গলা কেটে ফেলে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলাউদ্দিন মৃধার। তিনি সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার মৃত মোনামুন্সির বড় ছেলে। 

এদিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের জিন্নাপাড়া এলাকায় দরবেশ মোল্লা গলির ভিতরের সড়কে একটি বাসায় নানিসহ দুই নাতিকে গলা কেটে হত্যা করে দুষ্কৃতিকারীরা। নিহতরা হলেন, ৮ বছরের শিশু মোস্তাকিম এবং ৭ বছরের ফাতিহা আহমেদ এবং নিহত নানীর সহিদুন্নেছা (৫৫)। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দুষ্কৃতিকারীরা বাসায় ঢুকে দুই শিশু ও নানীর গলা কেটে চলে যায়। পরবর্তীতে শিশু দুইটির বাবা কেএম শেফার আহমেদ বাসায় প্রবেশের সময় কোনো সারা শব্দ না পেয়ে দেয়াল টপকে বাসায় ঢুকে তিনজনকে মৃত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক শিশু দুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার দক্ষিণ সুদর্শন কুমার রায় বলেন, আমরা করীমনগরে আলাউদ্দিন নামে এক যুবক নিহতের ঘটনায় ক্রাইমসিন দেখতে গিয়ে এখানে ট্রিপল মার্ডারের খবর পেয়েছি। সেখানে চলে আসলাম, এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে পারছি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা