× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে ফুফু খুন

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ২৩:৫১ পিএম

নিহতের বাড়িতে স্বজনদের শোকের মাতম। প্রতিবেশিদের ভীড়। শুক্রবার সন্ধ্যায় পাবনার আটঘরিয়ার রামচন্দ্রপুর এলাকায়। প্রবা ফটো

নিহতের বাড়িতে স্বজনদের শোকের মাতম। প্রতিবেশিদের ভীড়। শুক্রবার সন্ধ্যায় পাবনার আটঘরিয়ার রামচন্দ্রপুর এলাকায়। প্রবা ফটো

পাবনার আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে ফুফু খুন হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটঘরিয়া পৌরসভার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা খাতুন (৭০) একই এলাকার মৃত আয়নুদ্দীন প্রামানিকের স্ত্রী। আর অভিযুক্ত ভাতিজা আজিম উদ্দিন (২৭) একই এলাকার আক্তার হোসেনের ছেলে। ঘটনার পর থেকে ভাতিজা ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, জমি নিয়ে মনোয়ারা খাতুনের সঙ্গে তার ভাই আক্তার হোসেনের বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন মনোয়ারা খাতুনের ছেলে আব্দুল মমিন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পরিবারের মধ্যে। সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে আপন ভাই আক্তার হোসেনের ছেলে আজিম উদ্দিন। পর মুহূর্তেই সে ধারালো অস্ত্র দিয়ে ফুফু মনোয়ারা খাতুনকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান জানান, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা