মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১২:৫৪ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের অফিসের সামনে থেকে ওয়াসিফ আলম (৩৫) নামে এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে ডিউটিরত আনসার সদস্যরা।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে মর্গের অফিসের সামনে থেকে টহলরত আনসার সদস্যরা তার চলাফেরার সন্দেহ হলে তাকে আটক করে।
ঢাকা মেডিকেলের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ আলমগীর হোসেন জানান, আমাদের একটি টহল দলসহ মেডিকেলের ভিতরে টহল দিচ্ছিলেন। এসময় মেডিকেলের মর্গের অফিসের সামনে ওই ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কোন সদ উত্তর দিতে না পারলে আনসার সদস্যরা তাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।
তিনি জানান, অভিযুক্ত ওই প্রতারক চক্রের সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে তারা সুযোগ বুঝে ঢাকা মেডিকেলের রোগীর স্বজনদের কাছ থেকে কৌশলে টাকা পয়সা ও মোবাইল হাতিয়ে নেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢামেকের আনসার সদস্যরা প্রতারক চক্রের একজন সদস্যকে আমাদের পুলিশ ক্যাম্পে নিয়ে এসেছে।
পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। তার বাসা লালবাগের আমলিগোলার চান্দা বেকারি পাম্প এলাকায়।