× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএমপি কমিশনারকে নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১১:১৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

’আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে নিয়ে একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করা হচ্ছে।

এ ঘটনায় পরাজিত ও ষড়যন্ত্রকারী মহল পরিকল্পিতভাবে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ধরনের ন্যক্কারজনক ও বানোয়াট ভিডিও তৈরি ও প্রচারকারীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার।

সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ যেসব পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টার অংশ হিসেবেই কুচক্রীমহল এ ধরনের ভিডিও তৈরি ও প্রচার করছে বলে মনে করছে পুলিশ। এই হীন অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে নেটিজেনদের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা