× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও হাতবোমাসহ তিন যুবক গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৫:৫৬ পিএম

ভাঙ্গায় বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও হাতবোমাসহ তিন যুবক গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও হাতবোমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১২ নভেম্বর) দুপুর ৩ টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের প্রবাসী টিটু সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার একটি বিশেষ টিম ওই বাড়িতে অভিযান চালায়। এসময় হাতে তৈরি বিপুল সংখ্যক পেট্রোল বোমা, হাতবোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বাড়ি সিলেট, টাঙ্গাইল ও চাঁদপুর জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও হাতবোমা উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও জানান, তারা কী উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল এবং বোমাগুলো কোথা থেকে এসেছে-তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা