× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ০৮:৫৭ এএম

গাজীপুরে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে অগ্নিসংযোগ

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোরে বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর পেয়ারা বাগান এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে মঙ্গলবার শেষ রাতে দাড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসের মধ্যে কোন মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে গাড়িটি বেশিরভাগ অংশ পুড়ে গেছে। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে ভোরে আগুন দেয়ার খবর আসে। পরে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। 

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে দশটায় দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুরের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগর এর চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশন এর সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময়ে একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করতেছিল। রাত আনুমানিক সাড়ে দশটার দিকে একটি মোটরসাইকেলে দুইজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। এক পর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ওই সময় বাসে যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের বাসের বেশ কিছু আসন সহ যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা