× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, রবিবার রাতভর আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার ওহিদুলের ছেলে আফজাল (২৯), একই এলাকার আজহার (৩২), রকিবুল (২৩), জুঁই (২৬), আরিফুল ইসলাম (২৩) এবং উত্তর গাজীরচট এলাকার কাওসার (২৪)।

যৌথবাহিনী জানায়, আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল ও টাকা ছিনতাইসহ পথচারীদের এবং যাত্রীদের শারীরিকভাবে জখম করে আসছিলো। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রবিবার রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় ৯টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি এবং ৯টি অপরাধমূলক প্রমাণ সম্বলিত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের স্বীকারোক্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে যৌথবাহিনী। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে পুরাতন মামলা রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা