× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ২২:২১ পিএম

সাভার মডেল থানার সামনে ব্যানার হাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী

সাভার মডেল থানার সামনে ব্যানার হাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী

ঢাকার সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) ভোরে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা, নাশকতার পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা, সরকারবিরোধী উসকানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার আমির হোসেনের ছেলে পিওস (২১), একই এলাকার আজহার আলী সোহেলের ছেলে সালমান (২২), আমিনুল ইসলামের ছেলে রাব্বি (২০), হেলাল শেখের ছেলে শাকিল (২৪), মাসুদের ছেলে সোহাগ (১৮)। আক্কেল আলীর ছেলে আমির হোসেন (৫০), পশ্চিম রাজাসন এলাকার ফেরদৌস হোসেন রুবেল (২৮), বক্তারপুর এলাকার শাকিল আহমেদ জয় (২৯), কাউন্দিয়া গোপাল বাবু রাজবংশীর ছেলে নিত্য বাবু রাজবংশী (৫৫), পশ্চিম কলমা এলাকার ইসমাইল মিয়ার ছেলে মিজানুর রহমান রাসেল (৪২), তেঁতুলঝোড়া  ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার হান্নান সরকারের ছেলে টিপু সুলতান (২৭),  ধামরাই চরশঙ্খর এলাকার নূর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩২) ও সাভারের বক্তারপুর এলাকার কবির শেখের ছেলে আয়নাল শেখ (৩৮)। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং সন্দেহজনক কিছু আলামত উদ্ধার করা হয়েছে। যা যাচাই-বাছাই শেষে জব্দ করে আদালতে উপস্থাপন করা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার (ওসি) বলেন, দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সাভার মডেল থানা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করবে না। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও যাদের নাম পাওয়া গেছে তাদের ধরতে অভিযান চলছে।

এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে এবং গণহত্যার এজাহার নামীয় বাকি আসামিসহ গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা