× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের পোশাকে ২৫ লাখ টাকা ছিনতাই!

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৯:৩১ পিএম

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের পোশাকে ২৫ লাখ টাকা ছিনতাই!

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে র‌্যাবের পোশাক পরে মোবাইল টেলিকম ব্যাংকিং ব্যবসার ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সজীব হোসেন (২৭) র‌্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের চিটাগাংরোড অংশে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে সজীব হোসেন কালো রঙের একটি অফিস ব্যাগের মধ্যে ২৫ লাখ টাকা নিয়ে গুলিস্তান হতে স্বদেশ পরিবহনে চড়ে মদনপুরস্থ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। যাত্রাপথে দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় মহাসড়কের নারায়ণগঞ্জের চিটাগাংরোড সংলগ্ন সাজেদা ফাউন্ডেশনের সামনে পৌঁছালে সাদা রঙের একটি হাইএস মাইক্রোবাস ভুক্তভোগীকে বহন করা বাসটির গতিরোধ করে সামনে ব্যারিকেড দেন।

এসময় মাইক্রোবাসে থাকা অজ্ঞাত পরিচয়ের চার ছিনতাইকারী ভুক্তভোগীকে বাস থেকে হাতকড়া পরিয়ে নামিয়ে নিজেদের মাইক্রোবাসে তুলে নিয়ে যান। ওই ছিনতাইকারীদের মধ্যকার দুইজন র‌্যাবের কটি ও দুইজন সিভিল পোশাকে ছিল। পরবর্তীতে সজীবের চোখে গামছা বেঁধে মারধর করে এবং তার সঙ্গে থাকা অর্থ ছিনিয়ে নেওয়া হয়।

সজীব হোসেন জানান, দুর্বৃত্তরা আমাকে মারধর করার পর দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ক্যানালপাড় এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রাখে পালিয়ে যান। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, একজন এসে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ দিয়েছেন। বিষয়টি এসআই জহিরুল তদন্ত করবে। অভিযোগকারী এতো টাকা কোথায় পেলো এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক বলেছেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইয়ের ঘটনা নিয়ে ইতোমধ্যে আমাদের একটি টিম কাজ করে যাচ্ছে। আমরা তদন্ত করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা