× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে র‌্যাব পরিচয়ে ব্যাংককর্মীর ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১৯:০৮ পিএম

ফেনীতে র‌্যাব পরিচয়ে ব্যাংককর্মীর ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ইসলামী ব্যাংক পিএলসি ফেনীর দাগনভূঞা শাখা থেকে ফেরার পথে ইসলামী ব্যাংক বেকের বাজার এজেন্ট আউটলেটের দুই কর্মচারীর কাছ থেকে র‌্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মাতুভূঞা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেকের বাজার এজেন্ট শাখার দুই কর্মচারী ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে ৮ লাখ টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে এজেন্ট ব্যাংকিং শাখায় ফিরছিলেন। পথিমধ্যে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঞা ব্রিজ এলাকায় পৌঁছালে র‌্যাব পরিচয়ে কিছু লোক তাদের মারধর করে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে নেয়। পরে তাদের চোখ বেঁধে টাকা ছিনিয়ে নিয়ে নোয়াখালীর সেনবাগে এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে বিষয়টি তারা পুলিশকে জানায়।  

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, ছিনতাইয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কর্মচারী দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা