× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনাইমুড়ীতে ঘুমন্ত মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১২:৫৪ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫ ১৪:১০ পিএম

সোনাইমুড়ীতে ঘুমন্ত মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক

নোয়াখালীর সোনাইমুড়ীতে নাজিম উদ্দিন (১৩) নামের এক মাদ্রাসাছাত্রকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখযানুল উলুমের দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের সহপাঠী আবু সাইদকে (১৬) হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরিসহ আটক করেছে পুলিশ।

নিহত নাজিম উদ্দিন সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের বাসিন্দা। সে ২৬ পারা হেফজ শেষ করেছিল।

জানা গেছে, আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখযানুল উলুমের দ্বিতীয় তলার ওই শয়নকক্ষে মোট ১৪ জন শিক্ষার্থী থাকতেন। রাতে প্রায় তিনটার দিকে চিৎকার শুনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আবু রায়হান লাইট জ্বালিয়ে  দেখেন, নাজিম উদ্দিনের গলাকাটা মরদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে বিষয়টি মাদ্রাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে মাদ্রাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহকে ফোন করা হলে তিনি সংক্ষিপ্তভাবে জানান, তিনি বর্তমানে পেরেশানির মধ্যে আছেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ বলেন, মাদ্রাসাটির ভালো সুনাম আছে। এমন মর্মান্তিক ঘটনায় আমরা ব্যথিত। শুনেছি ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ওই সহপাঠী ঘুমন্ত অবস্থায় নাজিমকে জবাই করেছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর শাস্তি নিশ্চিত করা হোক।

সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন বলেন, অভিযুক্ত আবু সাইদকে আমরা আটক করেছি। নিহত নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা