× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে এক কিশোর নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১২:৫৩ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ বয়েজ ক্লাব এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মোঃ রুমান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রুমান পেশায় দোকানের কর্মচারী। রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। 

নিহত রুমানের বাবা মোহাম্মদ সানি জানান, আমার ছেলে একটি কাপড়ের দোকানে কাজ করে। কাজ শেষ করে বাসায় ফেরার পথে কালিগঞ্জ বয়েজ ক্লাবের সামনে দুই তিন জন রুমানের পথরোধ করে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ছেলেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ছেলেকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা