× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় বাড়িতে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, টাকা-মোবাইল লুট

বগুড়া অফিস

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১১:১১ এএম

বগুড়ায় বাড়িতে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, টাকা-মোবাইল লুট

বগুড়ায় বাড়িতে ঢুকে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

নিহতের নাম বিমলা পোদ্দার (৬৭)। তিনি ওই এলাকার হিমু পোদ্দার আগরওয়ালা এর বড় বোন। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম।

নিহতের পরিবারের দাবি, গভীর রাতে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। পরে নগদ কয়েক লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্রও তছনছ করে ফেলে। এসময় বিমলা পোদ্দার বাধা দিলে তারা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহত পরিবারের পাঁচ ভাইবোন একসঙ্গে থেকে চাল ও ভূষির ব্যবসা করতেন। তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। কেউ বিবাহিত নয়, এবং দুই ভাইবোন প্রতিবন্ধী ও অসুস্থ। তারা সঠিকভাবে কিছু বলতে পারছেন না। তবে টাকা ও মোবাইল লুট হয়েছে এবং এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা