× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ আটক ৪

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের উখিয়ায় ২টি আগ্নেয়াস্ত্র, ৫টি কার্তুজ ও ২ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা কক্সবাজার-টেকনাফ সড়কে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।

আটককৃতরা হলেন, বালুখালী এলাকার ফরিদ আলমের ছেলে মো. কায়সার (২১), মৃত মোঃ আলমের ছেলে ফরিদ আলম (৪৭), ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর কবিরের ছেলে ফোরকান (২৩), ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জোস মোহাম্মদের ছেলে আব্দুল কাদের (২০)।

মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। এব্যাপারে মামলা করে আটকদের আদালতের প্রেরণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা