× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৩ এএম

একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজমিস্ত্রি রুবেল (৩৫), তার স্ত্রী পোশাকশ্রমিক সোনিয়া আক্তার (২৮) এবং তাদের শিশুকন্যা জামিলা (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ভাড়া বাড়িতে স্বামী, স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। তারা দেখেন, খাটের ওপর স্ত্রী ও সন্তানের নিথর দেহ পড়ে আছে, আর স্বামীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল। পরে প্রতিবেশীরা আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অস্বাভাবিক হওয়ায় মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা