× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় কন্যাশিশুকে ধর্ষণ, তিন কিশোর গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৩ পিএম

সাতক্ষীরায় কন্যাশিশুকে ধর্ষণ, তিন কিশোর গ্রেপ্তার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের ধর্ষিত শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুটির মা জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। এরপর তারা একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে পাশের বাড়িতে গিয়ে তিনি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। তিনি ভেতরে ঢুকতেই ঘরের পেছনে দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। তিনি মেয়েকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসেন।

কালীগঞ্জ থানা থেকে শিশুটিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ বলেন, ধর্ষণের  (যৌন নিপীড়নের) ঘটনা নিয়ে শিশুটিকে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তখনও তার রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি গুরুতর অসুস্থ।

ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করেন, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এদিকে, যারা তার অবুঝ শিশুটিকে ক্ষতি করেছে তাদের হয়ে উপজেলার প্রভাবশালীরা কথা বলছে। উপরন্তু ভয় দেখাচ্ছে আমাকে। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা