× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে অপহরণ

সেনা অভিযানে শিক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার দুই

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

খাগড়াছড়িতে চাঞ্চল্যকর এক অপহরণ ঘটনায় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে প্রাণে বাঁচলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল রাফি।

গতকাল রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চেঙ্গী স্কয়ার এলাকা থেকে ফেরার পথে রাফিকে অপহরণ করে সন্ত্রাসীরা। খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সেনা টহল দল অভিযান চালিয়ে মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে রাফিকে জীবিত উদ্ধার করে। এসময় বাদশা মিয়া নামে একজনকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তিতে পানছড়ি বাজার থেকে আরও এক অপহরণকারী কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তবে মূলহোতা আব্দুল মালেক মিয়া ওরফে মালু এখনও পলাতক।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা