× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোজাম্মেল দম্পতির ১৪ কোটি টাকার অঘোষিত সম্পদ, তদন্তে দুদক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৬:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অতিরিক্ত ডিআইজি (অব.) গাজী মোহাম্মদ মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেল হকের নামে বিপুল অঘোষিত সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধানে জানা গেছে, এই দম্পতির বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্য নেই এমন সম্পদের পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা।

গাজী মোহাম্মদ মোজাম্মেল হক ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে চাকরিতে যোগ দেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। তবে এর বড় অংশের উৎস অজানা।

গাজী মোজাম্মেল হক সম্পদ

দুদকের তথ্যমতে, গাজী মোজাম্মেল হক নামে মোট সম্পদের পরিমাণ ২২ কোটি ১৬ লাখ ৪১ হাজার টাকা। তিনি বৈধ আয়ের হিসেবে দেখিয়েছেন আট কোটি ২৫ লাখ টাকার বেশি। বৈধ আয়ের বাইরে অজ্ঞাত উৎস থেকে অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি ৮৮ লাখ টাকা।

স্ত্রীর সম্পদ

এদিকে তার স্ত্রী ফারজানা মোজাম্মেল হকের নামে সম্পদ পাওয়া গেছে পাঁচ কোটি ৮৫ লাখ টাকার। তিনি আয় দেখিয়েছেন দুই কোটি ৭৩ লাখ টাকার কিছু বেশি। বৈধ আয়ের বাইরে অজ্ঞাত সম্পদ পাওয়া গেছে প্রায় দুই কোটি ৪২ লাখ টাকা।

তদন্ত চলছে

দুদকের হিসাবে, মোজাম্মেল দম্পতির অঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ১৪ কোটি ৩০ লাখ টাকা। দুদক বলছে, এই সম্পদের উৎস অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা