× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্র কারখানার সন্ধান, ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৩:০৯ পিএম

ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ।

ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ।

চট্টগ্রামের সীতাকুণ্ডে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী সময় দেশীয় অস্ত্র, কার্তুজ অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতদের নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনাবাহিনী বিবৃতিতে জানায়, অভিযানকালে চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় ছয়টি দেশীয় অস্ত্র, খালি ৩৫ রাউন্ড কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, দুইটি ওয়াকিটকি চার্জার, একটি মেগাফোন, চারটি প্যারাসু্ট ফ্লেয়ার এবং অন্যান্য অস্ত্র তৈরীর সরঞ্জাম ও যন্ত্রপাতি।

বিবৃতিতে আরো বলা হয়, সেনাবাহিনী দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা