× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর পরকীয়ায় স্বামীর ছুরিকাঘাতে প্রেমিক খুন, গ্রেপ্তার ৪

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৮:৩৯ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৫ ১৯:১৩ পিএম

স্ত্রীর পরকীয়ায় স্বামীর ছুরিকাঘাতে প্রেমিক খুন, গ্রেপ্তার ৪

ঢাকার ধামরাইয়ে ছুরিকাঘাতে ফজলুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঢাকার ধামরাইয়ে পরকীয়া করতে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হলে তার স্বামী ও সহযোগীরা মিলে ফজলুল হক ও তার সহকর্মী মফিজুল ইসলামকে (৪০) নামে দুজনকে ছুরিকাঘাত করে। এতে ফজলুল হক মারা যান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৫ আগস্ট) উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগর বুড়ির ভিটা এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপরজন এখনো চিকিৎসাধীন। রাতে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সাভারের রাকিব হাসান হৃদয় (২৩), মানিকগঞ্জের মজনু শেখ (৪২), ভোলার হোসেন আলী (২০) এবং মানিকগঞ্জের শাহীন মিয়া ওরফে নাইম (২২)। এ ঘটনায় আকাইল ওরফে আকাশ নামে মহিলার স্বামী এখনো পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে ধামরাই থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। তিনি জানান, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে রূপনগর বুড়ির ভিটা এলাকার একটি ব্রিজের ঢালে ফজলুল হক ও তার সহকর্মী মফিজুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন। মফিজুল এখনো চিকিৎসাধীন। 

তিনি আরও জানান, নিহত ফজলুল হকের সঙ্গে পলাতক আকাশের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার দিন ফজলুল হক, তার বন্ধু মফিজুল ইসলাম ও আকাশের স্ত্রী মিলে বুড়ির ভিটা এলাকায় ঘুরতে আসেন। খবর পেয়ে আকাশ ও তার সহযোগীরা ঘটনাস্থলে গিয়ে হামলা চালায়। এতে দুজন ছুরিকাহত হন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আজ ধামরাই থানায় একটি মামলা (নম্বর- ৩৪) করা হয়। আকাশসহ কয়েকজন সহযোগী এখনো পলাতক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা