× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৬:৪৩ পিএম

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে বুদ্ধি-প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ইমামের নাম মফিজুর রহমান মল্লিক (৪২)। তিনি সাতৈর ইউনিয়নের কেরশাইল গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। গ্রেপ্তার আসামিকে শনিবার (২৩ আগস্ট)  ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে কেরশাইল জামে মসজিদের শৌচাগারে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায়  ভুক্তভোগী  কিশোরীর বড় ভাই বাদী হয়ে শুক্রবার রাত ১১টার দিকে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা করেন। মামলার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দোকানে যাচ্ছিল ওই প্রতিবন্ধী কিশোরী। এসময় তাকে খাবারের লোভ দেখিয়ে মসজিদটির শৌচাগারে নিয়ে ধর্ষণ করে মসজিদের ইমাম মফিজ মল্লিক। পরে তাকে টাকা দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়। ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীটি অসুস্থ হয়ে পরিবারের কাছে বিষয়টি বললে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে নিয়ে আসে পরিবার। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। ভুক্তভোগী কিশোরী সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগের পর অভিযান চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীর চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজের ওসিসিতে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা