× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১২:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলায় নৃশংসভাবে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন— আমেনা বেগম (৪৫) ও তাঁর মেয়ে রায়হানা আক্তার (১৮)। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, বুধবার রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার সময় বাড়িতে কেবল মা ও মেয়ে ছিলেন। হত্যার কারণ ও প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা