× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরে ৫১ হাজার ডলারসহ চোরাকারবারি আটক

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৭:২৬ পিএম

মেহেরপুরে ৫১ হাজার ডলারসহ চোরাকারবারি আটক

মেহেরপুরের মুজিবনগরে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ফাশিতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আনন্দবাস বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার পাচার করা হবে- এ তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র আভিযানিক দল ফাশিতলা এলাকায় অবস্থান নেয়।

দুপুর আনুমানিক ১২টা নাগাদ শূন্যলাইন এলাকা থেকে একটি ঘাসের বস্তা নিয়ে বাইসাইকেলে করে আসা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। এ সময় ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার সঙ্গে থাকা ঘাসের বস্তাটি তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকানো পাঁচটি প্যাকেটের ভেতর থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

এ সময় আটক ব্যক্তির বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার ডলার ও অন্যান্য সামগ্রীর আনুমানিক মূল্য ৬২ লাখ এক হাজার ৫৪০ টাকা।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে যে, ওই ডলারগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল। এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধার করা ডলার আদালতের নির্দেশে মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা