× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরিণের মাংস ও কাঁকড়াসহ ৮ শিকারি গ্রেপ্তার

মোংলা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৫:১২ পিএম

হরিণের মাংস ও কাঁকড়াসহ ৮ শিকারি গ্রেপ্তার

সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা থেকে হরিণের মাংস, মাছ ও কাঁকড়াসহ আট হরিণ শিকারিকে গ্রেপ্তার করেছে মোংলা কোস্ট গার্ড।  গ্রেপ্তারকৃতদের বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো ইয়াসিন (২৮) শরিফুল ইসলাম (৩৫), মোস্তফা শেখ (৪৫), ইউনুস শেখ (৩৮), ফারুক মোল্লা (৪২), মো শফিকুল হাওলাদার (৩৯), রবিউল (৩২) ও এনামুল শেখ (৩৭)। তারা সবাই উপজেলার চিলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সুন্দরবনের হাড়বাড়িয়ার দীঘির খালসংলগ্ন এলাকায় হরিণের মাংস, মাছ ও কাঁকড়া শিকারিরা অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি অভিযান চালান বলে তিনি নিশ্চিত করেন। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, চারটি পা, একটি হরিণ ধরার ফাঁদ, ১৮ কেজি অবৈধ কাঁকড়া ও মাছসহ পাঁচ লিটার বিষ (কীটনাশক) ও দুটি নৌকা জব্দ করেন। 

এছাড়া ঘটনাস্থল থেকে হরিণ ও অবৈধ কাঁকড়া শিকারের সাথে জড়িত থাকার অভিযোগে  আটজন শিকারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সুন্দরবনের নিষিদ্ধ সময়ে অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করছিলেন বলে জানায় কোস্টগার্ড। 

জব্দকৃত হরিণের মাংস, কাঁকড়া, বিষ, ফাঁদ ও নৌকাসহ  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার রাতেই বনবিভাগের চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করেছে কোস্টগার্ড। 

কোস্ট গার্ড কর্মকর্তা রাফিদ-আস-সামি বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ১ জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ-কাঁকড়াসহ সকল ধরনের বনজসম্পদ আহরণে নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। এ সময়ে বনে প্রবেশের অনুমতি নেই জেলে-বাওয়ালী ও পর্যটকদের। এ সময়টা মূলত বনের উদ্ভিদ, জলজপ্রাণি ও বন্যপ্রাণির প্রজনন মৌসুম। তাই প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতেই বনবিভাগের তিন মাসের এই নিষেধাজ্ঞা। 

আর এই নিষেধাজ্ঞা অমান্য করে সংঘবদ্ধ দুর্বৃত্ত দল সুন্দরবনে প্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকার, ফাঁদ পেতে হরিণ নিধন, কাঁকড়া আহরণসহ বনজসম্পদ পাচার ও ধ্বংসে লিপ্ত থাকে। তবে, বিভিন্ন সময়ে ধরাপড়া দুর্বৃত্তদের দাবি, তারা বনবিভাগের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করেই বনে প্রবেশ করে থাকেন। আর বনবিভাগের দাবি, তাদের চোখ ফাঁকি দিয়ে বনে প্রবেশ করে দুর্বৃত্তরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা