× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৩:৫৩ পিএম

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুজনের মধ্যে একজনের নাম লাকি আক্তার (৩৫)। তিনি শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী। অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে নয়টায় চিটাগাং রোডের শিমরাইল মোড় এলাকায় গৃহবধূ লাকি আক্তারের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই গৃহবধূ স্বামী রেখে নিরব নামে প্রতিবেশীর বাসায় ছয়মাস ধরে যাতায়াত করতেন। মঙ্গলবার রাতে নিরবের বাসায়ই মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, নিরবই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহত লাকির স্বামীর নাম রুবেল মিয়া। তিনি স্বামীর পরিবর্তে নিরব নামক আরেক যুবকের সঙ্গে থাকছিলেন। নিরবের বাসা থেকে মরদেহ উদ্ধার করেছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, লাকির পরকীয়া প্রেমিক নিরবের বাসা থেকে মরদেহ পাওয়া গেলেও সে পলাতক রয়েছে। নিহতের সন্তানরা ছোট হওয়া সব সঠিকভাবে বলতে পারছে না। তার স্বামীর সঙ্গে কথা হয়েছে।

এদিকে বুধবার সকাল নয়টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী এক যুবকের মরদেহ পানিতে ভেসে ওঠে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা