× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলন্ত ট্রেনের ছাদ থেকে একব্যক্তিকে ফেলে দিল ছিনতাইকারীরা

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৪:২৮ পিএম

গুরুতর আহত অবস্থায় আহত ব্যাক্তিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রবা ফটো

গুরুতর আহত অবস্থায় আহত ব্যাক্তিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রবা ফটো

জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে একজনকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ এলাকায় পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেন থেকে ফেলে দেওয়ার এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আমিনুর ইসলাম (৩২)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। আমিনুর ইসলাম পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওইব্যক্তি পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন। আক্কেলপুরের চকরঘুনাথ এলাকায় তাকে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জেনারেল হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগে তিনি ভর্তি রয়েছেন।

আহত আমিনুর ইসলাম বলেন, ‘আমি পাবনায় ফায়ার সার্ভিসে বাবুর্চি পদে চাকরি করি। বাড়ি যাওয়ার জন্য একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে দিনাজপুর যাচ্ছিলাম। ট্রেনের ছাদের ওপর দুইজন সন্ত্রাসী এসে আমার কাছে যা আছে তাই চান। কিন্তু আমার কাছে কিছু নাই বলার পর ব্যাগ, মোবাইল ও কাছে থাকা কিছু টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তি হয়। তারা সবকিছু কেড়ে নিয়ে আমাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান বলেন, আহত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাটে রেফার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা