× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জ

ময়লার ভাগাড়েও চলছে চাঁদাবাজি

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১০:১৫ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড় একটি ঘনবসতিপূর্ণ এলাকা। পাশেই রূপায়ণ টাউনসহ বেশ কয়েকটি আবাসিক এলাকার প্রকল্প রয়েছে। আর এই এলাকায় লক্ষাধিক মানুষের বসবাস। বিভিন্ন বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করে ভুঁইগড় এলাকার সড়কটিতে ফেলা হয়। আর এই ময়লা ফেলার জায়গা নির্ধারণ করেছে এলাকার কিছু চিহ্নিত চাঁদাবাজ। বিভিন্ন সময় সড়কে চাঁদাবাজি করলেও এখন ময়লাকে চাঁদাবাজির আরেকটি উৎস বানিয়ে ফেলেছে তারা। 

খোঁজ নিয়ে জানা গেছে, ময়লা ফেলার জন্য এসব চাঁদাবাজ প্রতিটি গাড়ি থেকে ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত নিচ্ছে। তবে এই চাঁদাবাজির সঙ্গে জড়িতরা বিএনপি সমর্থিত বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, আগে সাবেক এমপি শামীম ওসমানের লোকেরা প্রতি ময়লার গাড়ি থেকে চাঁদা আদায় করত। আর এখন স্থানীয় বিএনপির কিছু লোকজন টাকার বিনিময়ে এই স্থানে ময়লা ফেলার অনুমতি দিচ্ছে। তারা এই ময়লার গাড়ি থেকে লাখ লাখ টাকা তুলছে। এ বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিং রোডের পাশে অনেক দিন ধরেই ময়লা ফেলা হচ্ছে। ময়লার গন্ধে নাক চেপে চলতে হয়। এটা আমাদের নজরে এসেছে। সড়কের পাশে কেউ যেন ময়লা ফেলতে না পারে, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ছয় লেনের উন্নয়নের কাজ চলমান রয়েছে। এর মধ্যে আমরা রাস্তার পাশে কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছি; যাতে ময়লা ফেলতে না পারে। তার পরও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ময়লা ফেলা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা