× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনা অফিস

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৩:৪৫ পিএম

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার এলাকা থেকে একটি পাইপগান ও শর্টগানের দুই রাউন্ড গুলিসহ জয়নাল আবেদীন জনি (৪০) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ আগস্ট) গভীর রাতে চালানো এই অভিযানে জনির বাড়ি থেকে অস্ত্র ছাড়াও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জনি পূর্ব বানিয়াখামার মেইন রোড এলাকার বাসিন্দা এবং আশরাফ আলীর ছেলে।

খুলনা থানার উপপরিদর্শক (এসআই) তপন জানান, বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। অভিযানের সময় জনির ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পাইপগান ও শর্টগানের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘর থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জনিকে খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়। পরে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা