× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় স্ত্রী তালাকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই বন্ধু আহত

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৭:৪২ পিএম

বগুড়ায় স্ত্রী তালাকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই বন্ধু আহত

বগুড়া শহরের কৈপাড়া এলাকায় স্ত্রী তালাকের জেরে একে অপরকে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই বন্ধু। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- নাটাই পূর্বপাড়ার বাদল মিয়ার ছেলে রতন মিয়া (৩০) ও কৈপাড়ার আব্দুর রশিদের ছেলে হাসিম (২৫)। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, রতন ও হাসিম ঘনিষ্ঠ বন্ধু। রতন বিয়ে করেছেন হাসিমের বোন আঁখিকে, আর হাসিম বিয়ে করেছেন রতনের বোন রিংকিকে। দুই দিন আগে হাসিম তার স্ত্রীকে তালাক দেন। এ ঘটনায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। মঙ্গলবার রাতে কৈপাড়া বাঁধন চা স্টলের সামনে তর্ক-বিতর্কের একপর্যায়ে তারা পকেট থেকে চাকু বের করে একে অপরকে আঘাত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দুইজনই ছুরিকাঘাতের সাথে জড়িত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের নজরদারিতে রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা