× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অষ্টম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক বিয়ে, সালিশে বাবাকে হত্যার নিন্দা জানাল মহিলা পরিষদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ২১:৪৬ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৫ ২১:৪৭ পিএম

অষ্টম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক বিয়ে, সালিশে বাবাকে হত্যার নিন্দা জানাল মহিলা পরিষদ

চট্টগ্রামের হাটহাজারীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে এবং পরে সালিশ বৈঠকে মেয়েটির বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। 

সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ আগস্ট বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী এলাকার ওই ছাত্রীকে গত ২৭ জুলাই স্কুল থেকে ফেরার পথে রিফাত ও তার সহযোগীরা অপহরণ করে নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায়। সেখানে রিফাত ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে জোরপূর্বক রেজিস্ট্রি করে বিয়ে করে। পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এরপর ১ আগস্ট সালিশ বৈঠকে বসলে ছেলেপক্ষের লোকজন ইট ও লোহার পাইপ দিয়ে আঘাত করে মেয়েটির বাবাকে গুরুতর জখম করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, একদিকে বাল্যবিয়ে, অন্যদিকে বেআইনি সালিশে হত্যা—এই ঘটনা দেশের নারী ও কন্যাশিশুদের নিরাপত্তাহীনতার চিত্র স্পষ্ট করে। সংগঠনটি ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানায়।

এছাড়া, এ ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে একটি সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় নারী অধিকার বিষয়ক এই সংগঠন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা